Trusted Seller Registration Form (বিক্রয় প্রতিনিধি নিবন্ধন ফরম):
আমাদের গ্রুপে কোন পন্য বিক্রয়ের জন্য নিবন্ধন নাম্বার বাধ্যতামূলক। নিবন্ধন ছাড়া কোন বিক্রয় পোস্ট এ্যাপ্রুভ হবে না।
আমাদের দেওয়া নিবন্ধন নাম্বার দিয়ে আপনি আমাদের গ্রুপে পোস্ট করা ছাড়াও আমাদের মার্কেটপ্লেস এর ফ্রি এক্সেস থাকছে।
আমাদের দেওয়া আইডি কার্ডটি যেকোন সময় অনলাইন থেকেই যাচাই করতে পারছেন যা বাংলাদেশে আমরাই প্রথম।
আইডিকার্ড যদি কেও এডিট করার চেষ্টাও করেন, সার্ভারে সেলারের তথ্য না থাকলে সেটা যাচাই হবে না।
ফর্মে উল্ল্যেখিত সকল তথ্য সঠিক হওয়া বাধ্যতামূলক। ইমেইল আইডি, ফোন নাম্বার, বিকাশ নাম্বার সহ অন্যান্য যেকোন তথ্য ভুল হলে যেকোন সময় বিনা নোটিশে নিবন্ধন বাতিল হবে।
কোন তথ্য অসম্পুর্ন থাকলে ফরমটি সাবমিট হবে না। তখন, পেজটি রিলোড করে সমস্ত তথ্য নতুন করে দিয়ে ফরম পূরণ করতে হবে।
আইডি কার্ডে ছবি না চাইলেও (শুধুমাত্র মেয়েদের জন্য) আপনার জন্য ছবি আপলোড করা বাধ্যতামূলক। সেটা ফরমে উল্যেখ করতে হবে।
সেলপোস্ট করার নিয়ম।
১) প্রত্যেকেই নিবন্ধন নাম্বার বা আইডিকার্ড দিয়েই কেবল মাত্র সেলপোস্ট দিতে পারবেন। আইডিকার্ড ছাড়া কোন সেল পোস্ট করলে নিবন্ধন বাতিল হতে পারে।
২) প্রত্যেক সেলারকে প্রতি মাসে নুন্যতম ১০টি সাধারন পোস্ট করতে হবে। সাধারন পোস্টে কোন ভাবেই বিক্রয়কৃত পন্যের তথ্য দেওয়া যাবে না।
৩) সেল এর আপডেট থাকলেও সেই পোস্টে আইডিকার্ড থাকা বাধ্যতামূলক।
৪) এনগেজমেন্ট বেশি হলে পোস্টটা বেশি মানুষের কাছে পৌছাবে এবং বেশি মানুষের কাছে পৌছালে সেল-ও বেশি আসবে। তাই, প্রত্যেক সেলার অবশ্যই অন্য সেলারদের পোস্টে লাইক এবং কমেন্ট করবেন। প্রতি মাসে নুন্যতম ৯০টা কমেন্ট করতে হবে।
৫) একজন সেলার অন্য সেলারকে কোন ভাবেই আক্রমন করে কথা বলতে পারবেন না। কোন ইস্যু হলে অবশ্যই এ্যাডমিন প্যানেলকে জানাতে হবে।
৬) একজন সেলার প্রতি মাসে সর্বোচ্চ ৩০টি সেলপোস্ট করতে পারবেন। তবে, যদি সাধারন পোস্ট বেশি করেন, তাহলে প্রতিটি সাধারন পোস্ট এর পরে একটি সেলপোস্ট করতে পারবেন। কেও যদি প্রতি মাসে ১০টি সাধারন পোস্ট করেন, তাহলে, তিনি ১০টি সেল পোস্ট করতে পারবেন।
কেন আইডিকার্ড করবেন?
১) আইডিকার্ড থাকলেই কেবল সেল পোস্ট দিতে পারবেন।
২) ক্রেতা নিশ্চিত হতে পারবেন যে, আপনার তথ্য আমাদের কাছে আছে এবং কেনার জন্য বিশ্বাস করতে পারবেন।
৩) একমাত্র আমরাই দিচ্ছি অনলাইনে আইডি যাচাই করার বিশেষ সুবিধা যা বাংলাদেশে এই প্রথম।
৪) একমাত্র নিবন্ধনের মাধ্যমেই পাচ্ছেন আমাদের অনলাইন মার্কেটপ্লেসে ফ্রি দোকান করার সুবিধা।
৫) দোকান সেটাপ করলে খুব সহজেই আপনার সকল পন্য গ্যালারি করে কাস্টমারকে (ক্রেতাকে) দেখাতে পারবেন।
৬) আপনি নিজেই আপনার দোকান আপনার মন মতো সাজাতে পারবেন।
৭) নিজের আলাদা করে ওয়েবসাইট তৈরি করার প্রয়োজন নেই।
৮) আমরা বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন পন্যের পেইড বিজ্ঞাপন করি। যদি মার্কেটপ্লেস এর কোন পন্য কোন ক্রেতা কিনতে আসে, তখন, অন্য পন্য পাশে দেখলে অটোমেটিক সেলস জেনারেট হবে।
৯) মার্কেটপ্লেস থাকায় কোন ক্রেতা কোন কিছু কিনতে চাইলে কম্পিটিশন ও ন্যায্য মূল্য যাচাই করে পন্য কিনতে পারবেন।
১০) সকল আইডিকার্ড প্রাপ্ত সেলারগন প্রি-এ্যাপ্রুভাল পাবেন। তবে, প্রত্যেকে অবশ্যই নিয়ম মেনে পোস্ট করবেন।
আগামী ১ জানুয়ারী, ২০২৬ তারিখ থেকে সকল সেলারদের জন্য আইডি কার্ড বাধ্যতামূলক।
