অসমোকট : ১৩-১৩-১৩ | Osmocote 13-13-13 হলো একটি স্লো-রিলিজড সার, যা গাছের পাত্রে বা মাটিতে মেশানো হয় এবং ধীরে ধীরে পুষ্টি উপাদান গাছের জন্য সরবরাহ করে।
উপাদানঃ
নাইট্রোজেন – ১৩%
ফসফেট -১৩%
পটাশিয়াম – ১৩%
বৈশিষ্ট্য:
-
প্রতিটি সার কণার চারপাশে থাকে রেজিন কোটিং, যা ধীরে ধীরে দ্রবীভূত হয়।
-
৩ মাস, ৬ মাস, বা ১২ মাস পর্যন্ত কার্যকর থাকে।
-
NPK (নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম) সহ গাছের প্রয়োজনীয় অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্ট সরবরাহ করে।
-
বনসাই, অর্কিড, টবের গাছ, সবজি, ফুল গাছে ব্যবহারে অত্যন্ত উপকারী।
ব্যবহারবিধিঃ
এটি একটি দানাদার সার। সাধারণত ক্যাকটাস সাকুলেন্ত এর জন্যে ছোটপটে ১০–২০ টি দানা,অর্কিড/হয়া তে ২০–৩০ টি দানা বা চা চামচের চার ভাগের এক ভাগ ও অন্যান্য গাছে ৮–১০ ইঞ্চি টবে হাফ চা চামচ হারে গাছের গোরায় ব্যবহার করতে হবে। ৩–৪ মাস পরপর ব্যবহার করতে হবে।
বি.দ্র: কৌটা থেকে সার নেয়ার পর অবশ্যই এর মুখ খুব ভালোভাবে বন্ধ করবেন বা এয়ার টাইট কৌটায় সংরক্ষণ করবেন। সারটি টবের ভিতরে মূল থেকে একটু দূরে টবের কর্নার করে ছিটিয়ে দিতে হবে।








